বিপদে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিতান্তই অবিবেচকের মতো কাজ। হাতে কোকেন-টোকেন কিছু নেই, অথচ টেলিভিশন ক্যামেরা দেখেই কিনা তিনি ভঙ্গি করলেন কোকেন সেবনের। কিন্তু অ্যারন ফাঙ্গিসো ভাবতেও পারেননি যে তাঁকে এত ঝামেলায় পড়তে হবে। মাদক-সংক্রান্ত ব্যাপারে ভীষণ কড়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড এখন পুরো ঘটনাটার তদন্ত চালাচ্ছে। সতীর্থদের সঙ্গে মজা করেই অমনটা করেছিলেন ফাঙ্গিসো। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার ডাগ-আউটে দুষ্টুমি করেই কোকেন সেবনের ভঙ্গি করেছিলেন তিনি। ক্যামেরার সামনে যেহেতু কোকেন সেবনের ভঙ্গি করেই ফেলেছেন ফাঙ্গিসো, তাই ডাগ-আউটে আসলেই কোকেন নিয়ে এসেছিলেন কি না সেটিরও তদন্ত হয়েছে। বিপদে পড়ে এখন বুদ্ধিমানের মতো ক্ষমাই চাইতে হচ্ছে ফাঙ্গিসোকে, ‘আমি আসলে আমার সতীর্থদের সঙ্গে মজা করতেই ওই ভঙ্গি করেছিলাম। এর মধ্যে দোষের কিছু ছিল না। কিন্তু এখন বুঝতে পারছি, ওই ভঙ্গি করাটা আমার মোটেও উচিত হয়নি। সূত্র: স্পোর্ট ২৪।