বিপরীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস রজার্স ০, ডেভিড ওয়ার্নার ০। ক্রিস রজার্স ৫২, ডেভিড ওয়ার্নার ৬৪। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের পারফরম্যান্স যদি উত্তর মেরু হয়, তবে দ্বিতীয় ইনিংসটা নিশ্চিতই দক্ষিণ মেরু। টেস্ট এই প্রথম অস্ট্রেলিয়ার দুই ওপেনারই এক ইনিংসে শূন্য ও অন্য ইনিংসে ফিফটি পেয়েছেন। সব দল মিলিয়েই মাত্র তিনটি উদাহরণ আছে এই বিপরীত অভিজ্ঞতার। যার শেষ দুটিই হলো এ বছর ইংল্যান্ডে। গত মে মাসে লর্ডসে প্রথম ইনিংসে ফিফটি পেয়েছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল (৭০) ও টম ল্যাথাম (৫৯)। দ্বিতীয় ইনিংসে দুজনই শূন্য রানে আউট। ১৯৯৯ সালে ভারত-নিউজিল্যান্ডের মোহালি টেস্ট প্রথম সাক্ষী এ ঘটনার। প্রথম ইনিংসে জোড়া শূন্যের পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন ভারতের দেবাং গান্ধী (৭৫) ও সদগোপন রমেশ (৭৩)।