বিপর্যয় কাটিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ রানেই পড়ে গেছে ৬ উইকেট। এই বিপর্যয় কাটিয়ে নিউজিল্যান্ড তুলে ফেলল ২৮০ রান। এরপর পাকিস্তানকে ২১০ রানে অলআউট করে কিউইরা ম্যাচটা জিতেও নিল। ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ১০০ রানের নিচে ৬ উইকেট হারিয়ে ফেলেও নিউজিল্যান্ড এর আগেও তিনবার জিতেছে। দুর্দান্ত প্রত্যাবর্তনের এই গল্প সবচেয়ে বেশি ৮ বার লিখেছে পাকিস্তান। এর মধ্যে একবার ৪৩ রানে প্রথম ৬ উইকেট হারিয়েও জিতেছে পাকিস্তান। আগে ব্যাট করে সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর পরও জয়ের রেকর্ড এটা। ১৯৯৭ সালে শারজায় সিঙ্গার-আকাই কাপের ওই ম্যাচে পাকিস্তান শেষ পর্যন্ত ৯ উইকেটে করে ১৫১ রান। এরপর জিম্বাবুয়েকে ১১৯ রানে অলআউট করে পাকিস্তান ম্যাচটা জিতে নেয় ৩২ রানে।