বিপর্যয়-জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ২১৮। ৩৪ রানেই নেই ৫ উইকেট। তার পরও বাংলাদেশকে হারিয়ে সিরিজের প্রথম ওয়ানডেটা জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। গতকালের দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ পর্যন্ত ওয়ানডে হয়েছে ৩৫১০টি। এর মধ্যে মাত্র ১০টি ম্যাচেই ৫০ রানের নিচে ৫ উইকেট হারিয়ে ফেলার পর রান তাড়া করা দল জিতেছে। এই ১০ ম্যাচের মাত্র একটিতেই ২১৮ রানের বেশি তাড়া করে জিতেছে কোনো দল। ২০০৭ সালে নাইরোবিতে কানাডার ২৩০ রানের জবাবে ৪৯ রানে ৫ উইকেট হারালেও কেনিয়া ম্যাচটা জেতে ৪ উইকেটে। সাতে নেমে সেঞ্চুরি করেছিলেন টমাস ওডোয়ো (১১১*)।