বিপর্যয়ে বিসিবি একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়ছেন সাব্বির রহমান
লড়ছেন সাব্বির রহমান

ফতুল্লায় ​একদিনের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপর্যয়ে পড়েছে বিসিবি একাদশ। দলকে কক্ষপথে ফেরাতে লড়ছেন সাব্বির রহমান। সর্বশেষ, বিসিবির সংগ্রহ ১৯ ওভারে ৪ উইকেটে ৮৮ রান।

জুনায়েদ খানের বলে কোনো রান না করেই ফিরেছেন জাতীয় দলে সদ্য সুযোগ পাওয়া রনি তালুকদার। অপর ওপেনার তামিম ইকবালের ব্যাটে আবারও রান-খরা। রাহাত আলীর বলে এলবিডব্লু হওয়ার আগে করলেন মোটে ৯ রান। দ্বিতীয় উ​ইকেট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন লিটন দাস ও সাব্বির। এ জুটিতে আসে ৩৬ রান। আট মাস পর ​পাকিস্তান জাতীয় দলে ফেরা সাঈদ আজমলের ​বলে ফেরার আগে লিটনের সংগ্রহ ২২ রান। এরপর চতুর্থ উইকেটে মুমিনুল হককে নিয়ে ৩৬ রানের আরেকটি জুটি গড়েন সাব্বিরের। ইয়াসিরের বলে ফেরার আগে মুমিনুলের সংগ্রহ ১২ রান। সাব্বির অপরাজিত আছেন ৪১ রানে।