বিপাকে সরফরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে ‘ভারত ইচ্ছা করে বাংলাদেশের কাছে হেরে গেছে’—উদ্ভট এই কথা বলে তোলপাড় ফেলে দিয়েছেন সরফরাজ নওয়াজ। পাকিস্তানের সাবেক এই পেসার এবার অন্য একটা ঝামেলায় ফেঁসে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে নির্বাহী কমিটির সদস্য নজম শেঠির বিরুদ্ধে কথা বলায় মানহানির মামলা করা হয়েছে সরফরাজের বিরুদ্ধে। তিনি একা নন, মামলার মুখোমুখি সাবেক ওপেনার আমির সোহেলও। ২০১৩ সালে শেঠির বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর সরফরাজ ও সোহেল অভিযোগ দাবি করেছিলেন, রাজনৈতিক প্রতিপত্তি খাটিয়ে শেঠি এই পদ পেয়েছেন। পিসিবি তাই শেঠির পক্ষ হয়ে লাহোরের আদালতে মামলা করেছে দুজনের বিরুদ্ধে। এনডিটিভি।