বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান তিন আসরের দুবারই ​টুর্নামেন্ট–সেরা
সাকিব আল হাসান তিন আসরের দুবারই ​টুর্নামেন্ট–সেরা

রোল অব অনার

          চ্যাম্পিয়ন                           রানার্সআপ

২০১২       ঢাকা গ্লাডিয়েটরস            বরিশাল বার্নার্স
২০১৩      ঢাকা গ্লাডিয়েটরস            চিটাগং কিংস
২০১৫      কুমিল্লা ভিক্টোরিয়ানস         বরিশাল বুলস

২১৭
/৪
বিপিএলের সর্বোচ্চ দলীয় ইনিংসটা ঢাকা গ্ল্যাডিয়েটরসের। ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ইনিংসটা খেলে গ্ল্যাডিয়েটরস। বিপিএলে এ ছাড়া ২০০ ছাড়ানো ইনিংস আছে আরও ৬টি।

৭৫.০০%
ম্যাচ জয়ের শতকরা হিসাবে সবচেয়ে সফল কুমিল্লা ভিক্টোরিয়ানস। বর্তমান চ্যাম্পিয়নরা ১২ ম্যাচ খেলে ৯টিতেই জিতেছে।

সাকিব 
আল হাসান
তিন আসরের দুবারই ​টুর্নামেন্ট–সেরা

৮

বিপিএলে মোট সেঞ্চুরির সংখ্যা। সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি ক্রিস গেইলের। সর্বোচ্চ ১১৬ রানের ইনিংসটিও ক্যারিবীয় ব্যাটসম্যানের।

৫০

বিপিএলে সবচেয়ে বেশি ৫০টি ছক্কা মেরেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল।

সবচেয়ে বেশি রান

                            ম্যাচ     রান      সর্বোচ্চ   গড়        স্ট্রাইক রেট

মুশফিকুর রহিম      ৩৪     ৮৩১    ৮৬      ৩৬.১৩  ১২৬.০০

ব্র্যাড হজ            ২৩     ৭৫৬   ৭০*     ৪২.০০   ১৩৩.৮০

সাকিব আল হাসান  ৩৪     ৭৪৫    ৮৬*     ২৯.৮০  ১৪০.৩০

মাহমুদউল্লাহ         ৩৭     ৬৯২   ৫৬*     ২৪.৭১   ১০৮.৮০

আহমেদ শেহজাদ    ১৯     ৬৯০   ১১৩*    ৪৩.১২   ১৩৯.১১

সবচেয়ে বেশি উইকেট

                            ম্যাচ     উইকেট    সেরা      গড়          ইকো.

কেভন কুপার         ২৯       ৪৯      ৫/১৫    ১২.৮৯    ৬.০৫

সাকিব আল হাসান  ৩৪       ৪৮      ৪/১৬    ১৭.৭২     ৬.৫৬

মোশাররফ হোসেন  ২৯       ৩৬      ৪/৯     ১৫.৮৬    ৬.৩০

আরাফাত সানি      ৩৩       ৩২      ৪/১৪    ২১.২১     ৬.৪৭

এনামুল হক জু.      ২৭       ৩১      ৩/১৪    ১৭.৯৩    ৬.৪০

৪

ইনিংসে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে ৪টি। সেরা বোলিং মোহাম্মদ সামির। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি এই বোলার ৫ উইকেট নিয়েছিলেন ৬ রানে!

১৯৭*

সবচেয়ে বড় জুটি। ২০১৩ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে প্রথম উইকেটে এই জুটি গড়েছিলেন লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীস।