ফাইনালের আগে সাকিবের প্রস্তুতি
টস জিতল কুমিল্লা
টস করলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ।অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল।
ফাইনালে ফরচুন বরিশালের দল
ফরচুন বরিশাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক) মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান, মেহেদী হাসান রানা, মুজিব উর রেহমান ও শফিকুল ইসলাম।
একটি পরিবর্তন এনেছে বরিশাল। জিয়াউর রহমানের জায়গায় দলে ঢুকেছেন সৈকত আলী।
ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দল
কুমিল্লা ভিক্টোরিয়ানস দল: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
কুমিল্লার দলে কোনো পরিবর্তন নেই।
অতীত বলছে বরিশাল এগিয়ে
বিপিএলে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা–বরিশাল। দুবার জিতে এগিয়ে বরিশাল।
ব্যাটিংয়ে নেমেছে কুমিল্লা
কুমিল্লার হয়ে ওপেন করতে নেমেছেন লিটন দাস ও সুনীল নারাইন। আগের ম্যাচে বিপিএলে সবচেয়ে দ্রুতগতির অর্ধশতক তুলে নেন নারাইন (১৩ বলে ৫০)। বরিশালের হয়ে প্রথম ওভারটি করবেন আফগান স্পিনার মুজিব উর রেহমান।
...৬,৪,৬!
মুজিব উর রেহমানের চতুর্থ বলে স্ট্রেটে ছক্কা মেরে যথারীতি ঝড়ের ইঙ্গিত দিলেন নারাইন। পরের বলে পয়েন্ট দিয়ে চার! ওভারের শেষ বলে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে কুমিল্লাকে দারুণ শুরু এনে দিলেন নারাইন। প্রথম ওভার শেষে কুমিল্লা বিনা উইকেটে ১২। ৫ বলে ১৭ রানে অপরাজিত নারাইন।
নারাইন ঝড় চলছেই!
কুমিল্লার ইনিংসে দ্বিতীয় ওভার করেন পেসার শফিকুল ইসলাম। প্রথম বলে লিটন সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করার পর নারাইন–ঝড়ের মুখে পড়েন শফিকুল। পরের দুই বল থেকে চার ও ছক্কা আদায় করে নেন নারাইন। প্রথমটি মিড অনে পরেরটি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে। অধিনায়ক সাকিব শফিকুলকে প্রেরণা যোগালেও তিনি ভুল থেকে শিক্ষা নেননি। শেষ বলটি পায়ের ওপর করায় আবারও ছক্কা! এবার মিডউইকেট দিয়ে।
২ ওভার শেষে বিনা উইকেটে ৩৬ রান তুলেছে কুমিল্লা। ১০ বলে ৩৩ রানে অপরাজিত নারাইন। লিটন ২রানে অন্য প্রান্তে অপরাজিত।
সাকিব এসে ঝড় থামালেন, লিটনকে ফেরালেন
কুমিল্লার ওপেনিং জুটিতে ঝড় থামাতে তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন বরিশাল অধিনায়ক সাকিব। আগের দুই ওভারে ১৮ করে রান তুলেছে কুমিল্লা। কিন্তু তৃতীয় ওভারে মাত্র ৪ রান দিয়ে লিটনকে তুলে নেন সাকিব। তাঁর লেংথ বল আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন লিটন (৬ বলে ৪)। ৪ রানে ১ উইকেট নিয়ে শুরুটা দারুণ করলেন সাকিব।
কুমিল্লা ৩ ওভার শেষে ১ উইকেটে ৪০।
চার ওভারে চার বোলার
টি–টোয়েন্টিতে সাম্প্রতিক বছরগুলোয় দৃশ্যটা দেখা যাচ্ছে। আক্রমণে বৈচিত্র ধরে রাখতে ইনিংসের শুরুতে প্রথম চার ওভারে চার জন নতুন বোলার বল করেন। আজ বরিশালও সেভাবে এগোচ্ছে। প্রথম ওভার মুজিবের, পরের ওভার শফিকুলের এবং তৃতীয় ওভারে এসেছেন সাকিব। চতুর্থ ওভারে ডোয়াইন ব্রাভো এসে সাকিবের বিস্তার করা চাপ মোটামুটি ধরে রাখলেন। নারাইনের কাছে একটি চার হজম করে মোট ৬রান দেন ক্যারিবিয়ান পেসার।
কুমিল্লা ৪ ওভার শেষে ১ উইকেটে ৪৬।
মাহমুদুলের ভালো শুরু, নারাইনের অর্ধশতক
মাহুমুদুল হাসানকে অনেকেই বাংলাদেশের ব্যাটিংয়ে ‘ভবিষ্যত’ হিসেবে দেখেন। পঞ্চম ওভারে সাকিবকে স্লগ সুইপে চার মেরে অন্য প্রান্ত থেকেও দ্রুত রান তোলার চেষ্টা ধরে রাখেন মাহমুদুল। সাকিব–মাহমুদুল লড়াইটা জমবে ভালোই!
তবে নারাইনকে কীভাবে থামাবে বরিশাল?
সাকিবের তৃতীয় ও চতুর্থ বলে মিড উইকেট দিয়ে টানা দুই চার মারেন নারাইন। ওই ওভারেরই শেষ বলে ৩ রান নিয়ে ২১ বলে অর্ধশতক তুলে নেন নারাইন। আগের ম্যাচের ফর্মটা তাহলে এ ম্যাচেও টেনে এনেছেন!
৫ ওভার শেষে কুমিল্লা ১ উইকেটে ৬২।
নারাইনকে তুলে নিলেন কুমিল্লার মেহেদী
সুনীল নারাইনের ঝোড়ো ব্যাটিংয়ের জবাব ছিল না কুমিল্লার কাছে। পায়ের ওপর বল কিংবা অফ স্টাম্পের একটু বাইরের বল পাওয়ার প্লে–র সুবিধা নিয়ে সীমানা পার করছিলেন। ষষ্ট ওভারে মেহেদীর প্রথম বল লং অন দিয়ে ছক্কা মেরে তাঁকেও ভয় ধরিয়ে দিয়েছিলেন নারাইন। কিন্তু স্লোয়ারের ওপর আস্থা রেখেছিলেন কুমিল্লা পেসার। দ্বিতীয় বলটি করেন স্লোয়ার। সেটাও তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন নারাইন। লং অনে তাঁর ক্যাচ নিয়ে নাজমুল হোসেনের সে কী নাচ!
৫ ছক্কা ও ৫ চারে ২৩ বলে ৫৭ রান করে আউট হলেন নারাইন।
কুমিল্লা ৬ ওভার শেষে ২ উইকেটে ৭৩। উইকেটে কুমিল্লার দুই নতুন ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি ও মাহমুদুল। চেপে ধরার এটাই সময়।
পাওয়ার প্লে–তে ওভারপ্রতি ১২ রানের বেশি তুলেছে কুমিল্লা। তাতে সিংহভাগ অবদান নারাইনের।
কুমিল্লার বিপদ বাড়ালেন ব্রাভো
অসাধারণ! ৩৮ বছর বয়সেও ডোয়াইন ব্রাভো কত ফিট! সপ্তম ওভারে মুজিব উর রেহমানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলে রান চুরির চেষ্টা করেছিলেন মাহুমুদুল। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলটা ঠেকিয়ে দুর্দান্ত থ্রো করেন ব্রাভো। উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়া মাহমুদুল আর ফিরতে পারেননি। রানআউট!
৭ বলে ৮ রান করে ফিরলেন মাহমুদুল।
তবে ব্রাভোর থ্রো নিতে উইকেটের সামনে দাঁড়িয়ে ছিলেন বরিশাল উইকেটকিপার নুরুল হাসান। মাহমুদুল আরও জোড়ে দৌড়ালে হয়তো নুরুলের বাজে পজিশনের কারণে আরেকটু সময় পেতেন। বেচারা!
কুমিল্লা ৭ ওভার শেষে ৩ উইকেটে ৭৮। উইকেটে ডু প্লেসির সঙ্গে অধিনায়ক ইমরুল কায়েস।
ডু প্লেসিকেও হারাল কুমিল্লা
সুনীল নারাইনকে আউট করার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে সাকিবের বরিশাল। সবশেষ চার ওভারের মধ্যে কুমিল্লার তিন উইকেট তুলে নিয়েছে বরিশাল।
নবম ওভারের প্রথম বলে মুজিবকে মিড অনে খেলতে গিয়ে তাঁর ক্যাচ দিয়ে ফিরেছেন ফাফ ডু প্লেসি (৭ বলে ৪)।
৯ ওভার শেষে কুমিল্লা ৪ উইকেটে ৮৬। উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে মঈন আলী।
জুটি দরকার কুমিল্লার
কুমিল্লার ওপেনিং জুটিতে ১৮ বলে উঠেছে ৪০। তাতে নারাইনের একার অবদানই ১২ বলে ৩৫। এরপর দ্বিতীয় উইকেটে মাহমুদুলের সঙ্গে ১৪ বলে ২৯ রানের জুটিতেও নারাইনের একার অবদান ২২। কিন্তু নারাইন আউট হওয়ার পর পরের দুটি জুটিতে ৪ ও ১০ রান তুলতে পেরেছে কুমিল্লা। মঈন আলী ও ইমরুল কায়েস কি বড় জুটি গড়ে কুমিল্লাকে আবারও শক্তিশালী অবস্থানে ফেরাতে পারবেন?
নাকি অযথাই তাড়াহুড়ো করে ভিত্তিটা আরও দুর্বল করে ফেলবে কুমিল্লা? তেমন হলে বরিশাল কি সুযোগটা নিতে পারবে? সাকিবের ক্রিকেট–মস্তিস্কের ওপর আস্থা রাখাই যায়। তবে ইনিংসের মাঝ পথ থেকে কুমিল্লা বড় জুটি গড়তে পারলে বরিশাল অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ ফুটবেই।
‘বদঅভ্যাস’ পাল্টাল না ইমরুলের
একটু খাটো লেংথে উঠে আসা বল পেলে ইমরুল কায়েসের বোধ হয় মাথা ঠিক থাকে না! অতীতে বহুবার পুল কিংবা হুক করতে গিয়ে আউট হয়েছেন। সেখান থেকে শিক্ষা নিতে না পারায় আজ একই শট খেলতে গিয়ে আউট হয়ে কুমিল্লার বিপদ বাড়ালেন অধিনায়ক।
১০ম ওভারে ব্রাভোর শেষ বলটি ছিল খাটো লেংথের। উঠে আসায় ইমরুল যথারীতি পুল করতে গিয়ে পেসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেননি। ক্যাচ দেন উইকেটের পেছনে নুরুল হাসানকে। ১২ বলে ১২রান করে আউট হলেন কুমিল্লা অধিনায়ক।
কুমিল্লা ১০ ওভারে ৫ উইকেটে ৯৪।
আরিফুলকেও তুলে নিলেন মুজিব
কুমিল্লার ইনিংসকে জমতে দিচ্ছেন না বরিশালের বোলাররা। ১১তম ওভারে আরিফুলকে স্পিনে বোকা বানিয়ে বোল্ড করেন মুজিব উর রেহমান। টানা দুটি ‘ডাক’ মারলেন আরিফুল।
১২ ওভার শেষে কুমিল্লা ৬ উইকেটে ১০০। এর আগে টানা তিন ওভারে ৩ উইকেট হারায় কুমিল্লা।
উইকেট হারানোর চাপে রানরেট কমেছে কুমিল্লার
পাওয়ার প্লে–র ৬ ওভার শেষে ২ উইকেটে ৭৩ রান তুলেছিল কুমিল্লা। অর্থাৎ ওভারপ্রতি ১২.১৬ করে রানরেট। ১৩ ওভার শেষে সেই কুমিল্লারই সংগ্রহ ৬ উইকেটে ১০৪। অর্থাৎ, মাঝের এই ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তুলেছে কুমিল্লা। বরিশাল ম্যাচে ফিরেছে এই সাত ওভারের মধ্যে।
মঈনই ভরসা কুমিল্লার
পেসার আবু হায়দারকে নিয়ে ব্যাট করছেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার ছাড়া কুমিল্লার স্বীকৃত আর ব্যাটসম্যান নেই। এদিকে হাতে এখনো শেষ ৫ ওভার বাকি।
দ্রুত উইকেট হারানোয় শেষে এসে পাওয়ার হিটার না থাকার সমস্যায় পড়েছে কুমিল্লা। মঈন পারবেন এখান থেকে দলকে উদ্ধার করতে?
১৫ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৬ উইকেটে ১১৪। ১৮ বলে ১৪ রানে অপরাজিত মঈন।
দ্রুত রান তুলতে পারছে না কুমিল্লা
বরিশালের বোলাররা ভালো জায়গায় বল করছেন। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেংথে বল করছেন মঈনকে। ১৬তম ওভারে মাত্র ৫ রান দেন বরিশাল পেসার ব্রাভো। ১৭তম ওভারে বরিশালের আরেক পেসার শফিকুল দেন ৭ রান।
শেষ তিন ওভারে কত রান তুলতে পারবে কুমিল্লা? ১৭ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৬ উইকেটে ১২৬। ২৩ বলে ২২ রানে অপরাজিত মঈন। আবু হায়দার ২২ বলে ১২ রানে অপরাজিত।
ছক্কা!
মেহেদী হাসানের করা ১৮তম ওভারের প্রথম বলে মিডউইকেট দিয়ে ছক্কা মারলেন মঈন। ঝড়ের শুরু?
এই ওভারের শেষ বলে হাত খুললেন আবু হায়দারও। মিড উইকেট দিয়ে তিনিও ছক্কা মারেন। ১৮ ওভার শেষে কুমিল্লা ৬ উইকেটে ১৪১। মঈন ২৬ বলে ৩০ রানে অপরাজিত। ২৫ বলে ১৯ রানে অপরাজিত আবু হায়দার।
৭ রান দিলেন ব্রাভো
১৯তম ওভারে ব্রাভোকে চার মারেন মঈন আলী। তবে সব মিলিয়ে মাত্র ৭ রান তুলতে পেরেছে কুমিল্লা। ১৯ ওভার শেষে কুমিল্লা ৬ উইকেটে ১৪৮।
রানআউট মঈন
২০তম ওভারে শফিকুলের করা প্রথম বলে ২রান নিতে গিয়ে রানআউট হন মঈন আলী। ৩২ বলে ৩৮রান করে ফিরলেন তিনি। উইকেটে শহীদুল ইসলামের সঙ্গে আবু হায়দার।
ভুল!
কুমিল্লার ইনিংসে শেষ ওভারটি করছেন পেসার শফিকুল ইসলাম। কিন্তু টিভি স্ক্রিনের স্কোরকার্ডে দেখাচ্ছে বল করছেন মেহেদী হাসান! বরিশাল পেসার মেহেদীর ৪ ওভারের কোটা শেষ হয়েছে আগেই। কিন্তু টিভি স্ত্রিনে দেখাচ্ছে মেহেদী ৪.১...!
নাটকীয় শেষ ওভার
কুমিল্লার ইনিংসে শেষ ওভারে শফিকুলের করা প্রথম বলে রানআউট হন মঈন আলী। এক বল পর আবু হায়দারও (২৭ বলে ১৯) ফিরতি ক্যাচ দেন শফিকুলকে। পরের বলে শহীদুল ইসলামকেও থার্ড ম্যানে ক্যাচে পরিণত করেন শফিকুল। তবে হ্যাটট্রিকটা তিনি করতে পারেননি।
শেষ ওভারে ৩ রান তুলতে পেরেছে কুমিল্লা। ৯ উইকেটে ১৫১ রানে থেমেছে কুমিল্লার ইনিংস। ২৭ রানে ২ উইকেট নেন বরিশালের স্পিনার মুজিব উর রেহমান। ৩১ রানে ২ উইকেট শফিকুল ইসলামের। ১টি করে উইকেট সাকিব ও ব্রাভোর।
শেষ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তুলতে পেরেছে কুমিল্লা।
মোস্তাফিজকে দিয়ে আক্রমণ শুরু কুমিল্লার
মোস্তাফিজের প্রথম বল ইনসুইং করে ভেতরে ঢুকছিল। ঠিকভাবে খেলতে পারেননি মুনিম শাহরিয়ার। বল ব্যাটে লেগে পায়ে লেগেছে। ফিজিও নেমে এসেছিলেন মাঠে।
আবার ওয়াইড
ব্যাটসম্যান রান নিতে পারছেন না, তাই মোস্তাফিজই দরাজ হয়ে রান দিচ্ছেন ওয়াইডে। দুই বল ডট দিয়ে লেগ সাইডে বল করেছিলেন। আবার দুটি ডট দেওয়ার পর লেগ সাইডে ওয়াইড দিয়েছেন মোস্তাফিজ।
এর পর আরও দুটি ওয়াইড দিয়েছেন মোস্তাফিজ। লেগ সাইডেই।
অথচ অফ সাইডে ব্ল করলে খেলতেই পারছেন না শাহরিয়ার। পরের দুটি বলেও ব্যাট থেকে রান আসেনি।
প্রথম ওভার শেষে বরিশাল: ৪/০
মোস্তাফিজের প্রথম ওভার থেকে চারটি ওয়াইড উপহার পেয়েছে বরিশাল। ১৯ ওভারে আরও ১৪৮ দরকার বরিশালের।
আউট!
মোস্তাফিজের ওভার কোনোভাবে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু শহীদুল ইসলামের প্রথম বলেই বিদায় নিলেন।
ডানহাতি পেসারের প্রথম বলে রান নিয়ে প্রান্ত বদল করেছেন ক্রিস গেইল। দ্বিতীয় বলে তুলে মারতে গিয়েছিলেন মুনিম। মিড অনে ধরা পড়েছেন এই ওপেনার। ৭ বলে ০ রান করে বিদায় নিলেন মুনিম।
প্রথম চার
বোলিংয়ে সুনীল নারাইন
আউট সৈকত, নট আউট সৈকত!
নারাইনের বলে সৈকতকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেছেন সৈকত। বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে লেগেছিল।
পরের বলেই চার।
আবার মোস্তাফিজ
মোস্তাফিজকে চার মারলেন সৈকত
ফাইন লেগ দিয়ে চার মারলেন সৈকত। গেইলকে পাশে রেখে আক্রমণের দায়িত্ব সৈকত বুঝে নিয়েছেন।
৪ ওভার শেষে বরিশাল: ৩৭/১
দ্বিতীয় ওভারে ১৪ রান দিয়েছেন মোস্তাফিজ।
আবার নারাইন
প্রথম বলে তানভীরের সুবাদে কোনো রান হলো না। কাভারে ডাইভ দিয়ে বেশ কয়েকটি রান বাঁচিয়েছেন ফিল্ডার। পরের বলেই ওয়াইড।
সৈকতকে আগ্রাসী খেলতে দেখে গেইল অ্যাঙ্করের ভূমিকা নিয়েছেন।
৫ ওভার শেষে বরিশাল: ৩৯/১
দারুণ এক ওভার শেষ হলো। একটি ওয়াইড দেওয়ার পরও মাত্র ২ রান এসেছে এই ওভারে। ৯০ বলে ১১৩ রান দরকার বরিশালের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের খুব দ্রুত একটি উইকেট পেতে হবে।
বোলিংয়ে মঈন আলী
পাওয়ার প্লে শেষে বরিশাল: ৫১/১
২২ বলে ৪২ রান সৈকতের। ৭ বলে ৪ রান গেইলের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের রান ছিল ২ উইকেটে ৭৩। এরপরই পথ হারিয়েছিল দলটি। বরিশাল কি প্রতিপক্ষের ভুল থেকে শিক্ষা নিতে পেরেছে?
বরিশালের লাইনআপে অনেক ব্যাটসম্যান আছে। কিন্তু ছোট একটা ধসই সমীকরণ কঠিন করে তুলতে পারে।
সৈকতের নবম চার
টানা দুই চারে পঞ্চাশ সৈকতের
১০ চার ও ১ছক্কায় ফাইনাল মাতাচ্ছেন সৈকত। বিপিএলে এর আগে মাত্র ২ ম্যাচ খেলেছেন সৈকত। সে দুই ম্যাচে ৫৪ রান করেছিলেন। ফাইনালে শুধু একটিই বদল এনেছিল বরিশাল। জিয়াউর রহমানের বদলে সৈকতকে নামিয়েছে তারা। সে পরিবর্তনই এখন ম্যাচে এগিয়ে দিচ্ছে তাদের।
মিস ফিল্ডিং
সোজা বল হাতে এসেছিল। কিন্তু ফিল্ডার সে বল ধরতে পারলেন না, চার! ওভারের তৃতীয় চার। শহীদুলের হাত যেন মাখন লাগানো হাত!
এখন পর্যন্ত বরিশালের ইনিংসের সব বাউন্ডারি সৈকতের
৮ ওভার শেষে বরিশাল: ৬৯/১
কৌশলগত বিরতি
বিরতিটা দরকার ছিল কুমিল্লার। ম্যাচ থেকে তাদের প্রায় ছিটকে দিয়েছেন সৈকত আলী। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ২৮ বলে ৫৬ রান করে ফেলেছেন এর মাঝে। তাতে লক্ষ্য থেকে মাত্র ৮৩ রান দূরে ফরচুন বরিশাল। ৭২ বলে এ রান নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তাদের। তবে সাকিব-মুজিব-মেহেদীরা প্রথম ইনিংসে যা দেখিয়েছেন তা যদি মোস্তাফিজ-নারাইনরা দেখাতে পারেন, তাহলেই শুধু আজ কুমিল্লার পক্ষে জয় পাওয়া সম্ভব।
নো বল
৩০ গজে পর্যাপ্ত ফিল্ডার না থাকায় নো বল দিলেন আম্পায়ার। শট খেলেই নো বলের আবেদন করেছিলেন গেইল, আম্পায়ারও তাতে সায় দিয়েছেন।
৯ ওভার শেষে বরিশাল: ৭৫/১
৬৪ বলে দরকার ৭৩ রান
ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে কুমিল্লা
সৈকত আউট
তানভীরের বাঁহাতি স্পিনেই মিলল সৈকতের উইকেট। ৩৪ বলে ৫৮ রান করে ফিরেছেন সৈকত। লং অন দিয়ে তুলে মারতে গিয়েছিলেন, টাইমিং হয়নি। অধিনায়ক ইমরুল কায়েসই পেলেন সে ক্যাচ। ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বরিশাল।
১০ ওভার শেষে বরিশাল: ৮১/২
১০ ওভারে দরকার ৭১ দরকার বরিশালের। কুমিল্লার দরকার ৮ উইকেট।
অবশেষে গেইল
১১তম ওভারে এসে ঘুম ভাঙল গেইলের। মঈন আলীকে ছক্কা মেরে নিজের প্রথম বাউন্ডারি পেলেন গেইল।
১১ ওভার শেষে বরিশাল: ৯০/২
গেইলের দ্বিতীয় ছয়
তানভীরকেও গেইলের ছক্কা। মিড উইকেট ও লং অনের মাঝ দিয়ে বল উড়ে পড়ল বাউন্ডারির বাইরে।
পরের বলেই চার।
২০ বলে ১৪ রান থেকে ২৮ বলে ৩৩-এ চলে গেছেন গেইল।
১২ ওভার শেষে বরিশাল: ১০২/২
নারাইনের প্রথম বলে চার নুরুলের
৪৫ বলে দরকার ৪৫ রান।
নারাইনের বলে আউট গেইল
সৈকতকে এলবিডব্লু করলেও ডিআরএস নারাইনকে উইকেট পেতে দেয়নি। এবার গেইলকেও এলবিডব্লু করেছেন নারাইন। এবারও রিভিউ নিয়েছিল কুমিল্লা। কিন্তু এবার আর সিদ্ধান্ত বদলায়নি। ৩৩ রানে ফিরলেন গেইল। ১০৭ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বরিশাল।
বরিশাল: ১০৭/৩
৪৩ বলে ৪৫ রান দরকার। উইকেটে সাকিব। টুর্নামেন্টে ১৪৬ স্ট্রাইকরেটে রান নেওয়া সাকিবের এখন বলেপ্রতি ১ রান নিলেই চলবে।
১৩ ওভার শেষে বরিশাল: ১০৭/৩
মোস্তাফিজকে ফেরালেন ইমরুল
প্রথম বলেই প্রান্ত বদল নুরুলের।
মোস্তাফিজের বলে চার সাকিবের
নারাইনের বলে প্রথম বলে রান পাননি সাকিব। মোস্তাফিজকে পেয়ে প্রথম বলেই চার। ব্যাটের সামনে বল পেয়েছিলেন। কাভার দিয়ে দারুণ এক শটে আবার সমীকরণকে বল প্রতি রানে নামিয়ে এনেছেন।
১৪ ওভার শেষে বরিশাল: ১১৫/৩
৩৬ বলে দরকার ৩৭ রান।
সাকিব ফিরলেন মোস্তাফিজের দুর্দান্ত ক্যাচে
আম্পায়ার নটআউটের সফট সিগন্যাল দিয়েছিলেন। কিন্তু টিভি আম্পায়ার আউটই বলেছেন। তানভীরকে অফসাইডে খেলতে গিয়ে বাজে এক শট খেলেছেন সাকিব। সেটা ঝাঁপিয়ে পড়ে হাতে আটকেছেন মোস্তাফিজ। ৭ বলে ৭ রান করে ফিরেছেন বরিশাল অধিনায়ক।
১৫ ওভার শেষে বরিশাল: ১১৮/৪
৩০ বলে দরকার ৩৪ রান। এখনো সহজ সমীকরণ। সেটা নুরুল-নাজমুলরা কঠিন করে না তুললেই হয়।
মঈন আলী বোলিংয়ে
প্রথম ৪ বল থেকে এসেছে ৫ রান। এভাবে খেলেই জয় পাওয়া সম্ভব।
১৬ ওভার শেষে বরিশাল: ১২৫/৪
মঈন আলীর ওভার থেকে এসেছে ৭ রান। ৪ ওভারে ২৭ রান দরকার বরিশালের। কুমিল্লার দরকার ৬ উইকেট।
আবারও বিরতি
বল শহীদুলের হাতে
মোস্তাফিজ ও নারাইনের এক ওভার করে বাকি। তাই ১৭তম ওভার শহীদুলের দায়িত্বে পড়েছে। আবু হায়দার এক ওভারে ১৪ রান দেওয়ার পর আক্রমণে আসেননি।
ছক্কা
শহীদুলকে মাথার ওপর দিয়ে তুলে মারলেন নাজমুল হোসেন। ২১ বলে দরকার ১৯ রান।
পরের বলেই রানআউট নুরুল
পয়েন্টে ঠেকে দৌড় দিয়েছিলেন নাজমুল। ছুটে গেছেন নুরুলও কিন্তু পৌছাতে পারেননি। আরিফুলের সরাসরি থ্রো তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছে। বরিশাল ১৩৩/৫।
১৮ বলে দরকার ১৮ রান
৫ উইকেটে ১৩৪ রান বরিশালের। উইকেটে নাজমুল ও ডোয়াইন ব্রাভো।
নারাইনের শেষ ওভারের শুরুতেই ধাক্কা
নারাইনের প্রথম বলেই জমল নাটক। প্রথম বলেই এলবিডব্লু ডোয়াইন ব্রাভো। ১৩৪ রানে ৬ উইকেট হারাল বরিশাল। ১৭ বলে দরকার ১৮ রান।
টানা দুটি ডট।
১৩ বলে দরকার ১৬ রান।
২ ওভারে দরকার ১৬ রান
নারাইনের ওভারে এসেছে মাত্র ২ রান। সঙ্গে ব্রাভোর উইকেট। ম্যাচটা জমিয়ে দিয়েছেন নারাইন। কিন্তু শেষ ২ ওভার করবেন কোন দুজন? মোস্তাফিজের এক ওভার নিশ্চিত। সেটা ১৯ নাকি ২০তম ওভার।
মোস্তাফিজের প্রথম বলে ডট
আউট নাজমুল! ১০ বলে দরকার ১৬ রান, হাতে ৩ উইকেট
১৩৬ রানে ৭ উইকেট হারাল বরিশাল
মোস্তাফিজের ৩য় বলে ২ রান
৪র্থ বলে ১ রান নিলেন মুজিব।
৫ম বলে ২ রান তৌহিদের।
শেষ ওভারে দরকার ১০ রান বরিশালের
কিন্তু কে করবেন শেষ ওভার?
দায়িত্বটা পেলেন শহীদুল
নিজের আগের ওভারে ৯ রান দেওয়া শহীদুল এসেছেন শেষ ওভারে।
প্রথম বলে ডট
ঝাঁপিয়ে পড়ে নিজের বলে ফিল্ডিং করলেন বোলার শহীদুল।
সুযোগ পেয়েও মাত্র ১ রান নিলেন তৌহিদ
খুব বাজে বল করেছিলেন শহীদুল। কিন্তু কাজে লাগাতে পারেননি তৌহিদ, এল ১ রান।
তৃতীয় বলে এল ১ রান। ৩ বলে দরকার ৮
ওয়াইড!
৩ বলে দরকার ৭ রান। কুমিল্লা এডিআরএস নিয়েছে। তাদের দাবি তৌহিদের ব্যাটে লেগেছে বল।
রিপ্লে দেখে কুমিল্লার সন্দেহই ঠিক বলে মনে হচ্ছে। কিন্তু স্নিকো ছাড়া এমন সিদ্ধান্ত বদলানো খুব কঠিন। ফলে টিভি আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি।
৪র্থ বলে ২ রান নিলেন তৌহিদ
২ বলে ৫ রান দরকার বরিশালের।
ক্যাচ ফেলে দিলেন তানভীর
স্কয়ার লেগে বল তুলে দিয়েছিলেন তৌহিদ। কিন্তু তানভীর বলটা ধরেও ফেলে দিয়েছেন। ১ বলে দরকার ৩ রান।
পারলেন না তৌহিদ
শহীদুলের বলটা ৩০ গজ পার করাতে পারেননি তৌহিদ। শুধু ১ রানই নিতে পেরেছেন। ইমরুল কায়েস মাথা ঠান্ডা রেখে লিটন দাসের কাছে বল পাঠিয়ে দিয়েছেন। মুজিব উর রেহমান ২ রানের জন্য বের হয়ে শুধু রান আউট হয়েছেন, ম্যাচ সুপার ওভারে নিতে পারেননি। ১ রানে জিতে গেল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
মাত্র দ্বিতীয়বারের মতো শেষ বলে মীমাংসা হলো বিপিএলের ফাইনালের।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের তৃতীয় বিপিএল
২০১৫, ২০১৯ এর পর ২০২২ বিপিএলও জিতল কুমিল্লা। ইমরুল কায়েসের অধীনে দ্বিতীয় শিরোপা দলটির।