বিপিএলে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার কারণে কড়া নিরাপত্তা থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল লিগে। চট্টগ্রামে আগামীকাল শুরু হতে যাওয়া লিগের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নগর পুলিশের সদর দপ্তরে কাল সংবাদ সম্মেলন করেছে মহানগর পুলিশ। এম এ আজিজ স্টেডিয়ামে ২০টি গেট থাকলেও নিরাপত্তার স্বার্থে ১৩টিই বন্ধ রাখা হবে। বাকি ছয়টি দিয়ে দর্শকেরা ঢুকতে পারবেন মাঠে। কোনো দর্শক মুঠোফোন ছাড়া ল্যাপটপ, পানির বোতল ও অন্য কোনো খাবার নিয়ে মাঠে ঢুকতে পারবেন না। লিগে অংশ নেওয়া ১২ দলের অবস্থান করা হোটেলের ভেতরে ও বাইরে থাকবে সাদাপোশাকের পুলিশ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।