বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফি বিন মুর্তজাকে বহুদিন পর বল হাতে দেখা গিয়েছিল। তাসকিন আহমেদ বিশ্বকাপের আগে স্লোয়ার নিয়ে কাজ করতে চেয়েছিলেন সাবেক অধিনায়কের সঙ্গে। এরপর আজ আবার মিরপুরে অনুশীলনে নামলেন মাশরাফি। আর দুই সপ্তাহ পরই বিপিএল। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাশরাফি এবার খেলছেন ঢাকা দলে। মাহমুদউল্লাহ ও তামিমের সঙ্গে ঢাকায় শিরোপা ফিরিয়ে আনার লড়াইয়ে নামার আগে একাডেমি মাঠে নিজেকে প্রস্তুত করছেন মাশরাফি। আলোকচিত্রী শামসুল হকের ছবিতে দেখে নিন মাশরাফির প্রস্তুতি।
নিজের বোলিং অ্যাকশনে মাশরাফি বিন মুর্তজা।
১ / ৫
বোলিং কোচ সাইফুল ইসলামের সঙ্গে মাশরাফি।
২ / ৫
মাশরাফির সঙ্গে শামীম হোসেনের খুনসুটি।
৩ / ৫
একাডেমি মাঠে ছিলেন ঢাকা দলের তামিমও।
৪ / ৫
স্টিক দিয়ে বল ছুড়ে মারছেন মাশরাফি।
৫ / ৫