বিব্রতকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচ্ছদের ছবিতে তাদের তিন সংস্করণের তিন অধিনায়কের ছবি। ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স আর হাশিম আমলা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। চোখেমুখে দারুণ আত্মবিশ্বাসের ছাপ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ফেসবুক পেজে ঢুকে সেই ছবি দেখে মুগ্ধ হবেন যে কেউ। কিন্তু একি! মাউসের ক্রলে নিচে নেমে এসব কী দেখা যাচ্ছে! একাধিক যৌনতাবিষয়ক নিউজ ফিড, অশ্লীল ছবি! পরশু রাত থেকে কাল সকাল পর্যন্ত ক্রমাগত এ ধরনের জিনিসে ভরে গিয়েছিল প্রোটিয়াদের অফিশিয়াল ফেসবুক পেজ৷ বুঝতেই পারছেন, পেজটি হ্যাক করেছিল কেউ। পরে সেই হ্যাকারদের কবল থেকে পেজ উদ্ধার করে ফেসবুকেই ক্ষমা চাইল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অনুসারীদের আশ্বাস দেওয়া হলো, আগামী দিনে এ ধরনের কোনো ঘটনা আর ঘটবে না৷ পেজের যিনি অ্যাডমিন ছিলেন তাঁকেও নাকি সরিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে। সিডনি মর্নিং হেরাল্ড।