বিভুঁইয়ে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১৬ বলে ১২৬। মারলন স্যামুয়েলসের ব্যাটেই কাল ভারতের মাটিতে ২০তম ওয়ানডে সেঞ্চুরি পেল ওয়েস্ট ইন্ডিজ। দেশের বাইরে ক্যারিবীয় ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করেছে ভারত ও অস্ট্রেলিয়ায়। ভারতে মাত্র ৭৬টি ম্যাচ খেলেই ২০টি সেঞ্চুরি, আর অস্ট্রেলিয়ায় ২০ সেঞ্চুরি এসেছে ১৪৩ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিয়ানরা নিজের দেশে সেঞ্চুরি করেছে ৫২টি। দেশের বাইরে কোনো একটি নির্দিষ্ট দেশে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। সংযুক্ত আরব আমিরাতে ৩৩টি সেঞ্চুরি তাদের। এ ছাড়া অস্ট্রেলিয়া ভারতে ২৫টি ও ভারত শ্রীলঙ্কায় ২৩টি ওয়ানডে সেঞ্চুরি করেছে। একটি দেশে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি করা বিদেশি ব্যাটসম্যান দুজন—শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ার। দুজনেই আমিরাতে করেছেন এই কীর্তি।