প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ম্যাচে খেলায় বিঘ্ন ঘটার সবচেয়ে সাধারণ কারণটি কী? অবশ্যই সাইটস্ক্রিন! কিন্তু সে জন্য কতক্ষণ আর খেলা বন্ধ থাকে? খুব বেশি হলে মিনিট খানেক। অথচ ওয়াকায় কাল খেলা বন্ধ থাকল পাক্কা ১৭ মিনিট! চতুর্থ ওভারে গিয়ে রাউন্ড দ্য উইকেটে বল করতে গিয়েছিলেন মিচেল স্টার্ক। কিন্তু স্ক্রিনটা আর নড়লই না। সংশ্লিষ্টরা এসে সেটি ঠিকঠাক করার চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। স্ক্রিনটা আবার স্বয়ংক্রিয় পদ্ধতি ছাড়া নড়ানোর উপায় নেই। এদিকে খেলোয়াড়েরাও বিরক্ত হয়ে উঠেছেন। শেষ পর্যন্ত ১৭ মিনিট পর শুরু হলো খেলা। মুখোমুখি প্রথম বলে ক্যাচ দিয়েই ফেলেছিলেন কেন উইলিয়ামসন। বলটা প্রথম স্লিপের একটু সামনে মাটিতে পড়ে। আউট হলে উইলিয়ামসন আয়োজকদের দোষ তো দিতেই পারতেন! সিডনি মর্নিং হেরাল্ড।