বিমানভ্রমণে অসুস্থ মেসিসহ কয়েকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা দল অনুশীলন করেছে বুয়েনস এইরেসে। ছবি: এএফপি
আর্জেন্টিনা দল অনুশীলন করেছে বুয়েনস এইরেসে। ছবি: এএফপি

বিমানভ্রমণ তাঁদের জন্য ডালভাত। জীবনের একটা বড় সময়ই তো কাটে আকাশপথে। কিন্তু তবু এবারের যাত্রার ধকল সামলে নিতে পারেননি লিওনেল মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা। মেসির বমিও হয়েছিল বলে জানা গেছে। 

আজ (বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে) বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ভেন্যু সান হুয়ানে হলেও আর্জেন্টিনা ক্যাম্প করেছিল বুয়েনস এইরেসে। বেশি অনুশীলন–সুবিধা পাওয়া যাবে বলে। সেখান থেকেই মেসিদের নিয়ে একটি বিমান উড়ে যায় গতকাল। কিন্তু এই ভ্রমণ আরামদায়ক ছিল না মোটেও। প্রতিকূল পরিবেশের কারণে তীব্র ঝাঁকুনি শুরু হয় বিমানে। এ সময় যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।
আর্জেন্টিনা দল অবশ্য বড় সমস্যা ছাড়াই নিরাপদে অবতরণ করেছে। আগামীকাল তাদের জন্য অগ্নিপরীক্ষার এক ম্যাচ।
বাছাইপর্বে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সূত্র: এএফপি।