বিমারে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭.৪ ওভারে ৭১ রান দিয়ে ১ উইকেট—দিনটি খারাপই গেছে সুরঙ্গা লাকমালের। কিন্তু তাঁর দিনটা আসলে খুবই খারাপ গেছে বিমার দেওয়ায়। ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বিমার দেওয়ার পর আম্পায়ার রড টাকার তাঁকে সতর্ক করেন। পঞ্চম বলে বিমার দেন আবার, এটি মাথাসমান উঁচু ফুলটস। নিয়মানুযায়ী ওই ইনিংসে বোলিং করতে পারেননি আর। তবে ম্যাচ শেষে শুনেছেন আরও খারাপ খবর। ‘কোনো অনুশোচনা প্রকাশ না করায়’—আইসিসির জরিমানা গুনতে হবে শ্রীলঙ্কান পেসারকে। ‘ক্রিকেটীয় চেতনার আচরণবহির্ভূত’ কাজ করার কারণে ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হবে তাঁর। শাস্তিটা লাকমালের পাওনা ছিল বলেই মনে করছেন ম্যাচ রেফারি ডেভিড বুন, ‘এমন বোলিং বিপজ্জনক এবং অন্যায্য। অপরাধকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় ছিল না। বোলারও কোনো অনুশোচনা প্রকাশ করেননি।’ এএফপি।