প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের প্রথম ইনিংসে ইয়ান বেলের ১৪৩। দ্বিতীয় ইনিংসে জার্মেইন ব্ল্যাকউডের অপরাজিত ১১২। তৃতীয় ইনিংসে গ্যারি ব্যালান্সের ১২২। চতুর্থ ইনিংসে জেসন হোল্ডারের ম্যাচ বাঁচানো অপরাজিত ১০৩। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের প্রথম টেস্ট চার ইনিংসে দেখল চার সেঞ্চুরি। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে ম্যাচের চার ইনিংসেই একটি করে সেঞ্চুরির তৃতীয় উদাহরণ অ্যান্টিগা টেস্ট। প্রথমবার ১৯৫৩ সালে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার লিন্ডসে হ্যাসেট ও কিথ মিলার এবং ইংল্যান্ডের লেন হাটন ও উইলি ওয়াটসন সেঞ্চুরি পেয়েছিলেন আলাদা ইনিংসে। এরপর ১৯৮৯ সালে ব্রিজটাউন টেস্টে ভারতের সঞ্জয় মাঞ্জরেকার ও রবি শাস্ত্রী এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স লর্ডসের পুনরাবৃত্তি করেন।