বিরাট-সুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা কি তাঁর গায়কির গুণ? নাকি প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের কারণে ভেতর থেকে বেরিয়ে আসা আবেগ? যেটাই হোক, বিরাট কোহলি বুঝিয়ে দিলেন, ব্যাট হাতে যেমন দুর্দান্ত তিনি, গানের গলাটাও তার চেয়ে কম ভালো নয়। ঘটনা খুলেই বলা যাক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দুই দিনের একটা বিরতি পেয়েছে ভারতীয় দল। এই ফাঁকে পরশু বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে উঠে বাংলাদেশের শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে গলাও মেলান কোহলি। বেশ দরদ দিয়েই গাইলেন বলিউডের বিখ্যাত তাজমহল সিনেমায় লতা মঙ্গেশকরের গাওয়া ‘যো ওয়াদা কিয়া...’। সেই গানের ভিডিও পরে কোহলি প্রকাশ করেছেন তাঁর ইনস্টাগ্রামে। পরে যেটি ছড়িয়ে গেছে ইউটিউবে। কে জানে, আনুশকা শর্মাও হয়তো দেখেছেন! টাইমস অব ইন্ডিয়া।