বিলালের অ্যাকশন বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন বিলাল আসিফ। পরীক্ষা-নিরীক্ষার পর পাকিস্তানি এই অফ স্পিনারের বোলিং অ্যাকশনকে বৈধ বলে ছাড়পত্র দিয়েছে আইসিসি। গত ৩ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ৩০ বছর বয়সী বিলাল আসিফের। ওই সিরিজ শেষেই বিলাল আসিফের বোলিং নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। তবে সম্প্রতি ভারতে তাঁর বায়োমেকানিক পরীক্ষায় পর আইসিসি জানিয়েছে, বোলিংয়ের সময় আসিফের কনুই যতটা বাঁকা হয়, তা আইসিসির অনুমোদিত সীমা ১৫ ডিগ্রির মধ্যেই আছে। আইসিসি ওয়েবসাইট।