২০ ওভারের ম্যাচ। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করাটা আর কঠিন কী! তবে অতটা সহজও নয়। সাক্ষী দিচ্ছে পরিসংখ্যানও। গতকাল পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংখ্যা ৫২৫টি। আর এই সোয়া পাঁচ শ ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে ২০ ওভার শেষেও অপরাজিত থাকার ঘটনা আছে মাত্র ২৫টি। এর দুটিতেই আছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমের ৮০-ঊর্ধ্ব দুটি ইনিংসই পুরো ২০ ওভার খেলে পাওয়া। এর একটি প্রথম ইনিংসে, অন্যটি দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তামিম ছাড়াও পুরো ২০ ওভার অপরাজিত ছিলেন শুধু নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের সালমান বাট। সব মিলিয়ে সবচেয়ে বেশি ৩ বার পুরো ২০ ওভার ব্যাট করে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।

টি-টোয়েন্টিতে ২০ ওভার ব্যাটিং
৩বার
তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা
২বার
তামিম ইকবাল বাংলাদেশ
আহমেদ শেহজাদ পাকিস্তান
ক্রিস গেইল
ওয়েস্ট ইন্ডিজ
ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড
মাইবুর্গ
হল্যান্ড