প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। টি-টোয়েন্টি অভিষেকেই আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি অভিষেকে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং এখন মুস্তাফিজেরই। এই বাঁহাতি পেসার পেছনে ফেলেছেন শাহাদাত হোসেনকে। ২০০৬ সালে খুলনায় বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন শাহাদাত। তবে স্পিনার-পেসার মিলিয়ে টি-টোয়েন্টি অভিষেকের পারফরম্যান্সে বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ আছেন চারে। ১৭ রান দিয়ে ২ ও ৩ উইকেট নিয়ে তালিকার তিন ও দুইয়ে আরাফাত সানি ও আবদুর রাজ্জাক। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৫ উইকেট—২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির বোলিং বিশ্লেষণটা টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসেই অভিষেকে সেরা বোলিংয়ের উদাহরণ।