বিশে পঞ্চাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির দেখা আগেই পেয়েছেন মুশফিকুর রহিম। কাল এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে অন্য রকম আরেকটি ফিফটির দেখা পেলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কাল ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন মুশফিক। বাংলাদেশের প্রথম হলেও মুশফিকের আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলে ফেলেছেন ৩২ ক্রিকেটার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি (৯৪)। ৭৫ ম্যাচ খেলে এরপরই আছেন একই দলের মোহাম্মদ হাফিজ ও উমর আকমল। পাকিস্তান অবশ্য ম্যাচও খেলেছে সবচেয়ে বেশি। একমাত্র দল হিসেবে এক শর বেশি ম্যাচ খেলা পাকিস্তানের মোট আটজন খেলেছেন ৫০-এর বেশি ম্যাচ। ৫০ ম্যাচ খেলা দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় নিয়ে পাকিস্তানের পরেই আছে শ্রীলঙ্কা।