বিশে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে সেঞ্চুরির পর মরনে ফন উইক؅ l এএফপি
টি-টোয়েন্টিতে সেঞ্চুরির পর মরনে ফন উইক؅ l এএফপি

জোহানেসবার্গে ফাফ ডু প্লেসি। ডারবানে মরনে ফন উইক। পরপর দুটি টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। হলো ছোটখাটো ইতিহাসও। ৪১৫ ম্যাচের নাতিদীর্ঘ ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট এই প্রথম টানা দুই ম্যাচে সেঞ্চুরি দেখল। টি-টোয়েন্টি সেঞ্চুরির জন্য অবশ্য আজকাল বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ক্রিকেটের নতুন সংস্করণে মোট সেঞ্চুরি ১৪টি। চারটিই হয়েছে গত ১০ মাসে ২৯ ম্যাচের মধ্যে। অথচ ২০০৭ সালে ক্রিস গেইলের প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেতে অপেক্ষা ছিল প্রায় আড়াই বছর ও ১২৯ ম্যাচের।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট পঞ্জিকায় জায়গা করে নেওয়ার পর ১৩ ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০ ওভারের ক্রিকেটে। আমাদের আজকের আয়োজন এই ১৩ সেঞ্চুরিয়ান ও ১৪ সেঞ্চুরি নিয়েই।
সেঞ্চুরি
প্রতি ১০০ ম্যাচে
১-১০০ ১
১০১-২০০ ৩
২০১-৩০০ ৫
৩০১-৪০০ ৩
৪০১-৪১৫ ২
বছরওয়ারি
২০০৫ ০
২০০৬ ০
২০০৭ ১
২০০৮ ০
২০০৯ ০
২০১০ ৩
২০১১ ১
২০১২ ৪
২০১৩ ১
২০১৪ ২
২০১৫ ২
কাকতাল
২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট প্রথম সেঞ্চুরির দেখা পায় ২০তম ম্যাচে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫৭ বলে ১১৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। জোহানেসবার্গে দলটির প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
১
নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামই দুটি সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যান
২
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ টানা দুই দিন সেঞ্চুরি দেখে। ২ মে ভারতের সুরেশ রায়নার সেঞ্চুরি পরদিনই তিন অঙ্কের ইনিংস খেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। মাঝে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে কোনো সেঞ্চুরি হয়নি।
৩
সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
৪
সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি হয়েছে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে হয়েছে দুটি করে সেঞ্চুরি।
১১
১৪ সেঞ্চুরির ১১টিই করেছেন ওপেনাররা। ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি হয়েছে ১১টি।