প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা অদ্ভুতুড়ে! টি-টোয়েন্টি। ২০ ওভারের ক্রিকেট। সেই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখনো ২০ রানে আউট হননি, ২০ রানে অপরাজিতও ছিলেন না কেউ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ১৯ রানের ইনিংস আছে আটটি, ২১ রানের ইনিংসও আছে ছয়টি। মাঝ থেকে বাদ পড়ে গেল ২০। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনো করতে পারেননি এমন স্কোরের মধ্যে ২০-ই সর্বনিম্ন। ওয়ানডেতে ০ থেকে ১০০ পর্যন্ত স্কোরের মধ্যে শুধু ৯৯-ই নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের। অবশ্য ৯৯ রানে আউট হওয়া বা অপরাজিত থাকার যন্ত্রণা কেই-বা সইতে চায়। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের না পাওয়া সর্বনিম্ন স্কোর হলো ৮৮।