বিশে ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট পেলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার মাইলফলকটা ছুঁলেন ৪২ ম্যাচ খেলে। সাকিবের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পেয়েছেন আরও নয়জন। সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নিয়েছেন এঁদের পাঁচজন। সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস—২৬ ম্যাচে। ৩৫ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এরপরই আছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। তালিকায় পরের তিনটি নাম উমর গুল (৩৬ ম্যাচ), সাঈদ আজমল (৩৭) ও গ্রায়েম সোয়ান (৩৯)। পাকিস্তানের শহীদ আফ্রিদিও ৫০ উইকেট নিতে খেলেছেন সাকিবের সমান ৪২ ম্যাচ।