বিশ্ব রেকর্ড নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বলে ছয় উইকেট! কোনো বিশ্ব রেকর্ড কিন্তু নয়। ক্রিকেট ইতিহাসে টানা সাত বলে উইকেট নেওয়ার উদাহরণ আছে অসংখ্য। আটে আট উইকেটও আছে পাঁচটি। টানা নয় বলে উইকেট নেওয়াটাই বিশ্ব রেকর্ড। সেটাও একবার নয়, দু দুবার দেখেছে ক্রিকেট। ১৯৩০-৩১ মৌসুমে দক্ষিণ আফ্রিকার স্মিথফিল্ডে অ্যালিওয়াল নর্থের বিপক্ষে স্মিথফিল্ড স্কুলের পল হুগো ৯ বলে নেন ৯ উইকেট। ৯ বলে ৯ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং। এই ফ্লেমিং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক নন! ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ডের ব্লেনহাইমে বোহালি স্কুলের বিপক্ষে মার্লবরো কলেজ ‘এ’ দলের ফ্লেমিংয়ের কীর্তির সময় ওই ‘বিখ্যাত’ ফ্লেমিংয়ের জন্মই হয়নি।