বিশ্বকাপ মিশনে উড়াল দিলেন মাশরাফিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের যাত্রা হলো শুরু। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাত সোয়া নয়টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিল বাংলাদেশ দল।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে খেলোয়াড়দের মা-বাবা, স্ত্রী ও নিকটজনেরা উপস্থিত ছিলেন। অধিনায়ক মাশরাফিকে বিদায় দিতে এসেছিল তাঁর স্ত্রী-সন্তান। এনামুল হককে বিদায় দিতে এসেছিলেন তাঁর মা-বাবা। মুশফিককে বিদায় দিতে এসেছিলেন বাবা, স্ত্রী। তাসকিনের সঙ্গে এসেছিলেন তাঁর মা। বিমানবন্দরে সাংবাদিকেরা তো বটেই, উপস্থিত ছিলেন ভক্ত সমর্থকেরাও। বিদায়ের আগে সবার কাছে দোয়া চাইলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ দলের গন্তব্য ব্রিসবেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে দুই সপ্তাহের অনুশীলন করবেন মাশরাফিরা।