বিশ্বকাপ শেষ জুনাইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের ১৫ তারিখে লাহোরের জাতীয় একাডেমিতে নেটে বোলিং করতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড সফরে নেওয়া হয়েছিল বিলাওয়াল ভাট্টিকে। এবার বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন জুনাইদ খান। ফিটনেস টেস্ট উতরাতে পারেননি তিনি। বিশ্বকাপের মত বড় আসরে খেলতে না পেরে স্বভাবতই হতাশ পাকিস্তানি পেসার, ‘এ রকম একটি বড় আসরে খেলতে না পেরে আমি হতাশ। তবে শতভাগ ফিট না হয়ে আমি খেলতে চাইও না।’
জুনাইদের জায়গায় কাকে নেওয়া হবে, তা এখনো জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবিসি।