বিশ্বকাপে ইংল্যান্ডের নেতৃত্বে কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অ্যালিস্টার কুকই নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে। বাজে ফর্মের কারণে অধিনায়কত্ব থেকে তাঁর সরে দাঁড়ানোর দাবি উঠেছিল। তবে তাঁকে অধিনায়ক রেখেই কাল বিশ্বকাপের ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রাথমিক দলে জায়গা হয়নি জোনাথন ট্রটের। গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত সারে ব্যাটসম্যান জেসন রয় আছেন দলে। জায়গা হয়েছে গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো, টিম ব্রেসনান, জ্যাক ব্রুকস, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদের। এএফপি।