বিশ্বকাপে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসিশন রিভিউ সিস্টেমের কারণে টেলিভিশন আম্পায়ারদের সঙ্গে মাঠের আম্পায়ারদের যোগাযোগটা এখন নিবিড়। আর ‘আম্পায়ার রেফারেল’ তো আছেই। আম্পায়ারদের যোগাযোগে কথোপকথনও বেড়েছে, সঙ্গে দর্শক আগ্রহও। আসলে আম্পায়াররা কী জানতে চাইছেন, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে—দর্শকেরা জানতে চান সেটিও। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে তাই আম্পায়ারদের কথোপকথনও সম্প্রচার করা হয়েছিল। তখন বলা হয়েছিল পর্যাপ্ত সাড়া পাওয়া গেলে বিশ্বকাপেও এটি চালু করা হবে। আইসিসি নকআউট পর্ব থেকে বিশ্বকাপের দর্শকদের জন্য আম্পায়ারদের কথোপকথন ‘উন্মুক্ত’ করে দিচ্ছে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি নিশ্চিত করেছে, ১৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচগুলোতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় টেলিভিশন আম্পায়ারদের সঙ্গে যোগাযোগ সম্প্রচার করা হবে। এএফপি।