স্কোরের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল আজ। এরপর ভেঙে দিল ওয়ানডেতেই নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। এর আগে বিশ্বকাপে বাংলাদেশ তিন শ পেরিয়েছে মাত্রই একবার। সেটিও স্কটল্যান্ডের বিপক্ষে। গত বিশ্বকাপে করা ৩২২ রানের রেকর্ডটা আজ ওভালে পেরিয়ে গেল বাংলাদেশ। এর পর পেরোল ২০১৫ সালে বিশ্বকাপের পর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তোলা ৩২৯ রানের রেকর্ডটাও।
দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরগুলো:
স্কোর | প্রতিপক্ষ | মাঠ | সাল |
৩৩০/৬ | দ. আফ্রিকা | ওভাল | ২০১৯ |
৩২২/৪ | স্কটল্যান্ড | নেলসন | ২০১৫ |
২৮৮/৭ | নিউজিল্যান্ড | হ্যামিল্টন | ২০১৫ |
২৮৩/৯ | ভারত | ঢাকা | ২০১১ |
২৭৫/৭ | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০১৫ |
২৬৭ | আফগানিস্তান | ক্যানবেরা | ২০১৫ |
২৫১/৮ | দ. আফ্রিকা | প্রোভিডেন্স | ২০০৭ |