বিশ্বকাপেই খেলবেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে অ্যাডিলেড টেস্টের পরই ছিটকে গিয়েছিলেন সিরিজ থেকে। তখন মাইকেল ক্লার্ক বলেছিলেন, বিশ্বকাপ না খেলতে পারার সংশয় তো আছেই, এমনকি ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে তাঁর। পরে অবশ্য অবস্থার উন্নতি হয়েছে। বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেড়েছে ক্লার্কের। না, চোট সারেনি এখনো, তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর, তাঁকে রেখেই চূড়ান্ত দল ঘোষণা করতে যাচ্ছেন নির্বাচকেরা। গ্রুপ পর্যায়ের সব ম্যাচে ক্লার্ককে না পেলেও নাকি তাঁদের সমস্যা নেই। নকআউট পর্বের আগে ক্লার্ক পুরো ফিট হয়ে যাবেন বলেই আশা তাঁদের। সে ক্ষেত্রে অবশ্য কোনো অনুশীলন ম্যাচ খেলা ছাড়াই সরাসরি বিশ্বকাপে খেলতে হবে ক্লার্ককে। সিডনি মর্নিং হেরাল্ড।