বিশ্বকাপেও মানকাডিং?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেশ বিতর্ক হয়েছিল বিষয়টি নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচামরার ম্যাচে শেষ ব্যাটসম্যানকে ‘মানকাডেড’ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিমো পল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বিতর্ক বন্ধ করতে চেয়েছিল আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রথম পর্বের দলগুলোকে প্রস্তাবও দিয়েছিলেন মানকাডিং না করার। অন্য দল মেনে নিলেও ওমান এ প্রস্তাব মেনে নেয়নি।
এই আউট সব সময়ই ক্রিকেটের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে খেলার নিয়মে বৈধতা থাকায় এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। ম্যাচ রেফারির প্রস্তাবে ওমান রাজি না হলেও মানকাডিং করার আগে ব্যাটসম্যানকে সতর্ক করার ব্যাপারে সম্মত হয়েছে ওমান। ক্রিকইনফো।