বিশ্বকাপেও শাস্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে দায়িত্বটা পেয়েছিলেন ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের জন্য। তবে ভারতীয় দলের ‘ক্রিকেট পরিচালক’ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ বেড়েছে আরও। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় সিদ্ধান্ত হয়েছে, শাস্ত্রী থাকছেন আগামী বিশ্বকাপের শেষ পর্যন্ত। কোচ ডানকান ফ্লেচার থাকছেন। মেয়াদ বাড়ানো হয়েছে সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, ভারত অরুণ ও ফিল্ডিং কোচ রামকৃষ্ণান শ্রীধরের। তাঁরা তিনজনও থাকবেন বিশ্বকাপে। ক্রিকইনফো।