বিশ্রামে ওয়ার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সপ্তাহে শুরু চ্যাপেল-হ্যাডলি সিরিজে নেই ডেভিড ওয়ার্নার। মৌসুমজুড়েই দলের হয়ে টানা খেলে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। তাঁকে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০ জানুয়ারি, ২ ও ৫ ফেব্রুয়ারি তিন ম্যাচের সিরিজে রাখা হয়নি অস্ট্রেলিয়া দলে। কাল ঘোষিত ১৪ জনের দলে ডাক পেয়েছেন অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশে ভালো করার পুরস্কারস্বরূপই ফিঞ্চকে দলে ডাকা হয়েছে।