বিসিএলের শেষ রাউন্ড শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা চ্যাম্পিয়ন হবে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ আসরে? ওয়ালটন মধ্যাঞ্চল, না ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল? এই প্রশ্নের উত্তর মিলবে আজ শুরু শেষ রাউন্ড শেষেই। প্রথম পাঁচ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় সবার ওপরে মধ্যাঞ্চলের নাম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চার দিনের ম্যাচে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ বিসিবি উত্তরাঞ্চল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মুখোমুখি ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা উত্তরাঞ্চলের।