বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের লিড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২০২ রান করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল। তবে দ্বিতীয় দিনের খেলা শেষের আগেই প্রতিপক্ষের এই রান টপকে গেছে বিসিবি অনূর্ধ্ব-১৭। বিকেএসপিতে দ্বিতীয় তিন দিনের ম্যাচে কাল ৬৬ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে স্বাগতিকেরা। ৪ উইকেটে ২০৪ রান তুলে ২ রানের লিড নিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৭। মাহমুদুল হাসান করেছে সর্বোচ্চ ৫৬ রান। রাতুল খান ৪৩ ও আমিনুল ইসলাম ৪১।