বিসিবি একাদশের লক্ষ্য ২৬৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৫ এসেছে হাফিজের ব্যাট থেকে। ছবি: শামসুল হক
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৫ এসেছে হাফিজের ব্যাট থেকে। ছবি: শামসুল হক

ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বিসিবি একাদশের বিপক্ষে বেশ বিপর্যয় পড়লেও শেষ দিকে ফাওয়াদ আলমের দারুণ এক ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীদের সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রান।
ওপেনার মোহাম্মদ হাফিজের ফিফটির পর পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি দিয়েছেন মূলত ফাওয়াদ। ২২৮ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর শেষ উইকেটে সাঈদ আজমলকে নিয়ে ২২ বলে ৪০ রানের ঝোড়ো জুটির কল্যাণে মোটামুটি ভালো সংগ্রহ পায় পাকিস্তান।
হাফিজ-আজহারের উদ্বোধনী জুটিতে আসা ৬৬ রানের সুবাধে শুরুটা ভালো হয় পাকিস্তানের। লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে আজহার আলীকে ২৭ রানে ফিরিয়ে জুটি ভাঙেন মুক্তার আলী। সোহেল-হাফিজের দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রান বড় সংগ্রহের ইংগিত দেয় পাকিস্তান। কিন্তু সে স্বপ্ন হোঁচট খায় শুভাগতের ঘূর্ণি-জাদুতে। শুভাগতের বলে ফেরার আগে সোহেলের সংগ্রহ ২৩ রান। হাফিজ ছিলেন আরও কিছুক্ষণ। কিন্তু শেষমেশ শুভাগতের সঙ্গে পেরে ওঠেননি। ফেরার আগে পাকিস্তান ওপেনার করেছেন ৮৫ রান। ১ উইকেটে ১৩০ রান থেকে ৭ উইকেটে ১৮৫, ৫৫ রানে পাকিস্তানের ৬ উইকেট পতন। এর মধ্যে তিনটি শুভাগতের সংগ্রহে।

পাকিস্তানকে যখন অলআউট করার স্বপ্ন দেখ​ছিল বিসিবি একাদশ, তখন উইকেটে জমে গেলেন ফাওয়াদ। সতীর্থদের আসা যাওয়ার মধ্যেই এক প্রান্ত আগলে ছিলেন এ বাঁহাতি ফাওয়াদ। দলের বিপর্যয়ের মধ্যেই ইয়াসির শাহকে নিয়ে ৯ম উইকেটে তোলেন ১৮ বলে ২৫ রান। তাইজুলের বলে ৯ রান ক​রা ইয়াসির ফিরলে অবিচ্ছিন্ন ১০ম উইকেটে আজমলকে নিয়ে গড়েন ছোট্ট, ঝোড়ো এক জুটি। ফাওয়াদ অপরাজিত ছিলেন ৫৮ বলে ৬৭ রান করে।
বিসিবি একাদশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শুভাগত। একটি করে শহিদ, মুক্তার, জুবায়ের, তাইজুল ও সোহাগ গাজী।