বিসিবি একাদশের সান্ত্বনার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা থেকে অবশেষে সান্ত্বনার জয় নিয়ে ফিরছে বিসিবি একাদশ। আগের দুই ম্যাচে মুম্বাই আর কর্নাটকের কাছে হারের পর কাল নিজেদের শেষ ম্যাচে বাংলা দলকে তারা হারিয়েছে ৭৪ রানে। বিসিবি একাদশের আজই দেশে ফেরার কথা।
সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে কাল বিসিবি একাদশ দুর্দান্ত ব্যাটিং করেছে। নাসির হোসেন (৭৪) আর নাঈম ইসলামের (৬১*) ফিফটির সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করে দলটি। ১৩৫ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ৯৬ রান। এ ছাড়া অধিনায়ক এনামুল হক (বিজয়) ২৪ বলে ৪৪ ও সৌম্য সরকার ৪০ রান করেন।
জবাবে ৪৮.১ ওভারে ২৩৫ রান করেই অলআউট স্বাগতিক দল। আরাফাত সানি ৪টি ও পেসার মোহাম্মদ শহীদ নিয়েছেন ৩টি উইকেট।