বিসিবির স্পনসর স্বত্ব পেল মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেটের টাইটেল ও ইন-স্টেডিয়া স্পনসরশিপ স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির কাছে স্বত্ব বিক্রি করেছে তারা। চুক্তির মেয়াদ এ বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত। চুক্তির আওতায় সিরিজের নামকরণ, স্টাম্প, সাইটস্ক্রিন, বাউন্ডারি, গ্যালারি, ট্রফি, বিভিন্ন পুরস্কার, টিম বাস ও প্রবেশপথসহ মাঠের অনেক কিছুরই স্বত্ব পাবে মাত্রা কনসোর্টিয়াম।