বিসিসিআই সভাপতি মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটি অনুমিতই ছিল, হলোও তা-ই। কাল মুম্বাইয়ে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বোর্ডটির সভাপতি পদে আসীন হলেন তিনি। এতে ভারতীয় ক্রিকেটে শ্রীনিবাসনের ক্ষমতাবলয় আরও কমে গেল। টলে গেল তাঁর আইসিসি সভাপতিত্বের মসনদও। শ্রীনির বিপক্ষ শিবিরের লোক বলে পরিচিত মনোহরের বিসিসিআইয়ের আইসিসি সভাপতি হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যায় না। আইসিসি সভাপতি হিসেবে আগামী বছরের জুন পর্যন্ত মেয়াদ রয়েছে শ্রীনির। এএফপি।