বিসিসিআইয়ের সর্বকনিষ্ঠ সভাপতি হলেন অনুরাগ ঠাকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটাই অনুমিত ছিল। হলোও তা-ই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন অনুরাগ ঠাকুর। আজ রোববার এক বিশেষ সাধারণ সভা শেষে টুইট করে এ খবরটি নিশ্চিত করে বিসিসিআই। তবে ঠাকুরের জায়গায় বিসিসিআইয়ের সচিব কে হচ্ছেন, তা এখনো জানা যায়নি।
বিসিসিআইয়ের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সভাপতি হিসেব দায়িত্ব নিলেন ৪১ বছর বয়সী অনুরাগ ঠাকুর।
এর আগে ১২ মে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেন মনোহর। বোর্ড সভাপতির দায়িত্ব ছেড়ে তিনি আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তাঁর জায়গায় অনুরাগ ঠাকুর বিসিসিআই সভাপতি হচ্ছেন—এই গুঞ্জনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল।