বিয়ের কারণে সরে গেল রঞ্জির ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে সরিয়ে নিল রঞ্জি ট্রফির ম্যাচ! ছবি: সংগৃহীত।
বিয়ে সরিয়ে নিল রঞ্জি ট্রফির ম্যাচ! ছবি: সংগৃহীত।

একটা ক্রিকেট ম্যাচ বাতিল হয়ে যাওয়া বা ভেন্যু পরিবর্তন করার কত কারণই তো থাকতে পারে। খারাপ আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতা, স্টেডিয়ামের কোনো সমস্যা ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই ‘সিরিয়াস’ কারণ। আর যা-ই হোক, কোনোটিকেই হাস্যকর বলা যাবে না।
কিন্তু সম্প্রতি ভারতে অদ্ভুত এক কারণে সরিয়ে নেওয়া হয়েছে ক্রিকেট ম্যাচের ভেন্যু। তাও, যেই সেই ম্যাচ নয়। রীতিমতো রঞ্জি ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ম্যাচ। কারণটা জানতে চান? বিয়ে। হ্যাঁ, বিয়ের কারণেই কানপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বরোদা ও উত্তরপ্রদেশের মধ্যকার ম্যাচটি। শীত মৌসুমে কানপুরে বিয়ের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে বাধ্য হয়েই নয়ডায় সরিয়ে নিতে হয়েছে ম্যাচটি।
বিয়ের মৌসুমে নাকি এই মুহূর্তে কানপুরের ছোট-বড় বেশিরভাগ হোটেলের বুকিং পাওয়া নিয়ে সমস্যা দেখা দেওয়াতেই এই অবস্থা। অতিথি দলের খেলোয়াড়েরা কানপুরে এসে কোথায় থাকবেন এই চিন্তা থেকেই এই সময়োপযোগী সিদ্ধান্ত!
এরপর থেকে হয়তো রঞ্জি ট্রফির সূচি ঠিক করার সময় এই বিয়ের মৌসুমের বিষয়টিও মাথায় রাখতে হবে ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে। অথবা আরও ‘সহজ’ উপায় আছে—ম্যাচ চলাকালীন সময়ে আশপাশের এলাকায় বিয়ের অনুষ্ঠানগুলো স্থগিত রাখা। তথ্যসূত্র: ক্রিকইনফো।