বিয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেলেন ক্রিকেট খেলতে। অথচ ধর্মশালায় গিয়ে সাব্বির রহমান কিনা পেলেন বিয়ের প্রস্তাব! সেটাও একেবারে সারা দুনিয়ার সামনে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কাল হল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় ব্যাট করছিলেন সাব্বির। তখনই গ্যালারি থেকে বাংলাদেশের জার্সি পরা এক তরুণী প্ল্যাকার্ড উঁচিয়ে ধরলেন—‘ম্যারি মি সাব্বির!’ টেলিভিশনের ক্যামেরায় যখন সেই তরুণীকে দেখাল, মুখে হাসি। সেই প্ল্যাকার্ড আর সেই হাসি সাব্বির দেখেছেন কি না বোঝা যায়নি। তবে প্ল্যাকার্ড দেখানোর কিছুক্ষণ পরই বাংলাদেশি এই ব্যাটসম্যান আউট হয়ে গেলেন ১৫ বলে মাত্র ১৫ রান করে। কে জানে, প্ল্যাকার্ডের লেখা আর তরুণীর মুখের হাসিতেই একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন কি না!
তরুণী ভক্তদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা অবশ্য নতুন নয় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। এর আগেও দেশে-বিদেশের গ্যালারিতে ‘ম্যারি মি তাসকিন!’, ‘রুবেল, ম্যারি মি!’—এমন প্ল্যাকার্ড দেখা গেছে কয়েকবার।