বীরু-যুবির জন্য কাদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে বীরেন্দর শেবাগ আর যুবরাজ সিং ভারতের জন্য কী করেছেন, নির্বাচকদের স্মৃতি থেকে সেটি হয়তো হারিয়ে গেছে। অভিজ্ঞ এই দুই কান্ডারিকে রেখেই ভারত এখন অস্ট্রেলিয়ায়। লম্বা একটি জয়হীন সফরের পর এখন তাদের বিশ্বকাপ-অপেক্ষা। তবে বীরু-যুবিকে রেখে যাওয়াটা ভারতের জন্য বিশাল ভুল হয়েছে বলেই মনে করছেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার আবদুল কাদির, ‘আমি অবাকই হয়েছিলাম। কিন্তু এশীয় দলগুলোর এই ভুলটা করার প্রবণতা আছে। আপনার দলে শেবাগ যুবরাজের মতো খেলোয়াড় থাকলে তারা শুধু প্রতিপক্ষের বোলারদেরই চাপে ফেলত না, চারজন নিয়মিত বোলারের সঙ্গেও তাদের খেলাতে পারতেন।’
সেমিফাইনালে এবার একটির বেশি এশীয় দলকে দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেট নির্বাচক, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা শেষ চারে পৌঁছাবে। আর শেষ দলটা হবে এশীয়, যদি ইংল্যান্ড তাদের সঙ্গে ভালো খেলতে না পারে।’ পিটিআই।