পাকিস্তানিদের শেবাগের পরামর্শ, 'টিভি ভেঙো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরেন্দর শেবাগ।
বীরেন্দর শেবাগ।

আরও একটি আইসিসি প্রতিযোগিতা মানেই আরও একটি ভারত-পাকিস্তান লড়াই। ১৯৯২ সাল থেকেই ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা যেন আইসিসি আয়োজিত প্রতিযোগিতার নিয়মিত ব্যাপারেই পরিণত। আর আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান লড়াই মানেই তো পাকিস্তানের পরাজয়। পাকিস্তানি দর্শকদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়া। লাহোর, করাচি, পেশোয়ার কিংবা ইসলামাবাদের টেলিভিশন ভাঙচুর কিংবা বিক্ষোভ মিছিল।
আইসিসির পরের আসরটা অবশ্য এখনো এক বছর বাকি। আগামী বছরের ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে একে অপরের মুখোমুখি ভারত ও পাকিস্তান। প্রতিযোগিতার ফিকশ্চার দেখে টুইট করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ। যেন তর সইছে না শেবাগের। আইসিসির প্রতিযোগিতায় পাকিস্তানের ‘ভারত-ভাগ্য’ মন্দ বলেই কি না, পাকিস্তানি দর্শকদের উদ্দেশে শেবাগের পরামর্শ, ‘এবার দয়া করে কেউ যেন টেলিভিশন না ভাঙেন!’
১৯৯২ সাল থেকে এ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোতে যে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান ! সূত্র: টুইটার।