বুড়োদের টেস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭, ৩৭, ৩৭, ৪১। এমনিতে এই সংখ্যাগুলো কিছু বোঝাচ্ছে না। যদি বলা হয়, এগুলো চার ক্রিকেটারের বয়স, তাহলে কি নামগুলো অনুমান করতে পারবেন? আরও একটা সূত্র দেওয়া যাক, সবাই আজ শুরু গল টেস্টে খেলবেন। এবার বোধ হয় কাজটা সহজ হয়ে গেল—কুমার সাঙ্গাকারা, ইউনিস খান, রঙ্গনা হেরাথ ও মিসবাহ-উল-হকের কারণে এই ম্যাচটা তো আসলে ‘বুড়োদেরই’ টেস্ট। সাঙ্গাকারা-ইউনিস দীর্ঘদিন দলের ব্যাটিংয়ের জোয়াল বয়েছেন নিজেদের কাঁধে। মিসবাহ-হেরাথের মধ্যেও মিল আছে, দুজনেই সৌরভ ছড়িয়েছেন বেশি বয়সে এসে। বয়সই বলে দিচ্ছে, তাঁদের সময় শেষ হয়ে আসছে। সাঙ্গাকারা এই বছরই বিদায় বলবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তারপরও এখনো তাঁরা দলের মূল ভরসা।