বুমরার প্রথম রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে রানের দেখা পেলেন জসপ্রিত বুমরা। ভারতীয় পেসার প্রথম রানটি পেলেন ৪০তম আন্তর্জাতিক ম্যাচে। পরশু চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হওয়া ষষ্ঠ বলটিকে লেগ সাইডে পাঠিয়ে রানটি নিয়েছেন বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ উইকেটের মালিক বুমরার রানের চাকা অবশ্য ওই ১ রানেই থেমে গেছে। পরশু ৯ বল খেলেছেন বুমরা। এর আগে অবশ্য সব মিলিয়ে বল খেলেছিলেন 

মাত্র তিনটি। বুমরা রান পাওয়ায় সবচেয়ে বেশি ম্যাচ খেলে রানশূন্য থাকার রেকর্ডটা পুনর্দখল করেছেন ক্রিসমার সান্টোকি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২ ম্যাচ খেলে কোনো রান করতে পারেননি সান্টোকি। এই মিডিয়াম পেসার একবার ব্যাটিংয়ে নামলেও বল খেলতে পারেননি একটিও।

আন্তর্জাতিক ক্রিকেটে বেশি

ম্যাচে রানশূন্য

                                    দল

১২    ক্রিসমার সান্টোকি      ওয়েস্ট ইন্ডিজ

৯     যুজবেন্দ্র চাহাল         ভারত

৮     ড্যানি ব্রিগস           ইংল্যান্ড

৮     বারিন্দার স্রান          ভারত

৮     কেসরিক উইলিয়ামস   ওয়েস্ট ইন্ডিজ