বুমরারটি-টোয়েন্টিরেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি খারাপ আবহাওয়ায় পরিত্যক্ত হলেও সেই ম্যাচে পাওয়া দুটি উইকেট নতুন উচ্চতায় তুলে দিয়েছে জসপ্রীত বুমরাকে। ওই দুটি উইকেট নিয়ে এই বছরে ভারতীয় পেসারের উইকেটসংখ্যা দাঁড়াল ২৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ। বুমরা পেছনে ফেলেছেন ডার্ক ন্যানেসকে। ২০১০ সালে ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। তাঁকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে অবশ্য ২১ ম্যাচ খেলতে হয়েছে বুমরাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।