বুলাওয়েতে ল্যাথামের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ব্যাটসম্যান টেস্ট অধিনায়কত্বের অভিষেকেও সেঞ্চুরি প্রায় পেয়ে গিয়েছিলেন। কাল বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে আউট হয়েছেন উইলিয়ামসন। অধিনায়ক না পারলেও সেঞ্চুরি পেয়েছেন ওপেনার টম ল্যাথাম। জিম্বাবুয়েকে বড় রানের নিচে চাপা দেওয়ার পথেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১৫ রান তুলেছে সফরকারীরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে এখনই ১৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় ৭৯ রানে। দ্বিতীয় উইকেটে ল্যাথামকে নিয়ে ১৫৬ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ল্যাথাম চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা পেয়েছেন চা-বিরতির পরে। অবশ্য ৮৫ রানেই ফিরতে পারতেন এই ওপেনার। মিডিয়াম পেসার চামু চিবাবার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন। কিন্তু বদলি উইকেটকিপার ব্রায়ান চারি সেটি নিতে পারেননি। মূল উইকেটকিপার রেজিস চাকাভা অসুস্থ, তাঁর বদলে উইকেটের পেছনে দাঁড়িয়ে চারি সুযোগ নষ্ট করেছেন আরও দুটি। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে১মইনিংস: ১৬৪। নিউজিল্যান্ড১মইনিংস: ১০০ ওভারে ৩১৫/৪ (গাপটিল ৪০, ল্যাথাম ১০৫, উইলিয়ামসন ৯১, টেলর ৩৮*, নিকোলস ১৮, সোধি ৫; চিনুয়া ০/৪১, তিরিপানো ১/৫১, মাসভুরে ০/২০, ক্রেমার ১/১১৩, রাজা ০/৩৭, চিবাবা ১/২২, মাসাকাদজা ১/২৫)।