৩৯ বছর পেরিয়ে টেস্টে দশ হাজার রানের দেখা পেয়েছেন ইউনিস খান। দীর্ঘ অপেক্ষা। তবে অপেক্ষার খবর নিতে গেলে অনিল কুম্বলেকে পেছনে ফেলতে পারবেন না কেউ। ১৩২ টেস্টের ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরির দেখা পেতে এই লেগ স্পিনারকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দেড় যুগ। নিজের ১১৮তম টেস্টে এসে প্রথমবারের মতো তিন অঙ্কের দেখা পেয়েছিলেন কুম্বলে। টেস্টে সেঞ্চুরি পেতে আর কোনো ক্রিকেটারকেই এক শ টেস্ট অপেক্ষা করতে হয়নি। সেঞ্চুরি পেতে সবচেয়ে বেশি ম্যাচ অপেক্ষা করতে হলেও সবচেয়ে বেশি বয়সে প্রথম সেঞ্চুরির রেকর্ডের ধারেকাছে নেই কুম্বলে। প্রায় এক শতাব্দী ধরে রেকর্ডটি দখলে আছে ৪২ বছর ২৯১ দিন বয়সে প্রথম সেঞ্চরি পাওয়া ডেভ নার্সের।
বেশি বয়সে প্রথম সেঞ্চুরি
বয়স ব্যাটসম্যান
৪২ বছর ২৯১ দিন ডেভ নার্স (১১১)
দক্ষিণ আফ্রিকা, ১৯২১
৩৯ বছর ২৫৩ দিন টেড বোলি (১০৯)
ইংল্যান্ড, ১৯৩০
৩৯ বছর ১৮৯ দিন অ্যান্ডি স্যান্ডহাম (১৫২)
ইংল্যান্ড, ১৯২১
৩৯ বছর ১৭৩ দিন হ্যারি ম্যাকপিস (১১৭)
ইংল্যান্ড, ১৯২১
৩৯ বছর ১৬০ দিন এরিক রোয়ান (১৫৬*)
দক্ষিণ আফ্রিকা, ১৯২১